বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
sangor-3-copyস্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সাঙ্গর গ্রামের আওয়াল মিয়ার ছেলে মিন্টু মিয়া ও লোকমান মিয়ার ছেলে সাইদুর রহমানের মধ্যে মোবাইল ফোন চুরির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ৩০জন আহত হয়। আহতদের মধ্যে জিয়াউর রহমান (২৪), রিপন মিয়া (২৮), সাবাজ মিয়া (৩০), সিরাজ আলী (২২), ভিংরাজ মিয়া (৫২), আওয়াল (৫৫), সানু মিয়া( ২৩), রুবেল (৩০), জাহাঙ্গীর (৩০) ও আহমদ আলীকে (৩৫) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com