শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাওঃ আব্দুস সাত্তার খান ছিলেন দেশ ও জাতির অভিভাবক

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সদ্য প্রয়াত সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার খান (রহঃ) এর স্মরনে গতকাল (শুক্রবার) বানিয়াচং ১নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিকালে মরহুমের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক স্মৃতিচারণ করে বলেন, মাওলানা আব্দুস সাত্তার খান (রহঃ) ছিলেন আমার সহপাঠী, দীর্ঘ জীবনের একনিষ্ঠ সহকর্মী। বানিয়াচংয়ের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার অভিভাবক ছিলেন। উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি শায়খ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা বশীর আহমদ ও হাফেজ তাওহিদুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা খেলাফত মজলিশ সভাপতি মাও. আব্দুল বাছিত আজাদ, জেলা জমিয়ত সহ-সভাপতি আলহাজ্ব ফরিদ উল্লাহ, জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাও. আয়ূব বিন সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, প্রিন্সিপাল মাও. আব্দাল হোসেন খান, মাও. আব্দুল জলিল ইউসুফী, মাও. ইকবাল হোসাইন, জেলা যুব জমিয়ত সভাপতি মুফতী আমীর আহমদ, মাও. আব্দুল ওয়াদুদ, মাও. কাজী আতাউর রহমান, মাও. ডা. বশীর আহমদ, মাও. শফিকুর রহমান, ১নং ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দীন, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দীন খান, মাও. সিরাজুল ইসলাম, মুফতী আমজাদ হুসাইন প্রমুখ। পরিশেষে মরহুমের রূহের মাগফিরাত ও দেশ জাতির কল্যান কামনা করে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বিশেষ মুনাজাত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com