শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে কাপড় লুট করতেই আজমিরীগঞ্জের ব্যবসায়ী খুন ॥ আদালতে ঘাতকের দায় স্বীকার

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কাপড় ব্যবসায়ী সন্তোষ চৌধুরী হত্যা মামলার রহস্য ৯ মাস পর উদঘাট করেছে পুলিশ। কাপড় লুট করার উদ্দেশ্যে ৩ খুনী মিলে তাকে ধান ক্ষেতের কাদা মাটিতে পুতে রাখে। শুক্রবার দুপুরে ঘাতক সায়েদুর রহমান (৩২) হবিগঞ্জের সিনিয়র জুডশিয়াল ম্যাজিষ্টেট কায়সার আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। কল লিষ্টের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম ব্রাহ্মনবাড়ীয়া জেলা সদরের জামতলী এলাকা থেকে ঘাতককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সায়েদুর রহমান ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার দারিকান্দি গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
আদালতের ১৬৪ ধারায় জবানবন্দীর সূত্র ধরে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম জানান, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর রাতে আজমিরীগঞ্জ উপজেলার মৃত মনোরঞ্জন চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরীসহ ৩ কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুর হাট থেকে কাপড় কিনে ট্রাক যোগে ফেরার পথে সায়েদুর সরাইল বিশ্বরোড থেকে ওই ট্রাকে উঠে চালক ও হেল্পারের সহযোগিতায় ৩ ব্যবসায়ীকে চায়ের সঙ্গে চেতনা নাশক ঔষধ খাওায়। এরই মধ্যে গাড়ীর পেছনে থাকা দু’ব্যবসায়ী অজ্ঞান হয়ে গেলে রাস্তায় তাদের ফেলে দেয়। কিন্তু সন্তোষ চৌধুরী পুরোপুরি অজ্ঞান না হয়ে তার সঙ্গী দু’ব্যবসায়ীকে না দেখতে পেয়ে তারা কোথায় জানতে চায়। সায়েদুর, ট্রাক চালক ও হেল্পারসহ ৩ ঘাতক মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকার একটি ধান ক্ষেতে কাদাঁ-মাটিতে পুতে রেখে কাপড় নিয়ে পালিয়ে যায়। পরদিন থানা পুলিশ খবর পেয়ে ব্যবসায়ী সন্তোষের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার ভায়রা ভাই তপন দাস বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com