বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ॥ ৫৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাস্তায় বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্টে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চুনারুঘাটের গাজিগঞ্জ বাজারে ১৫ হাজার, পাকুড়িয়া এলাকায় ১৫ হাজার, আইতন বটতলায় ১৫ হাজার, আসামপাড়ায় ১০ হাজার ও রাজার বাজারে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ হাজারসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
habiganj-chunarughat-picউপজেলার গাজিগঞ্জ বাজারের আব্দুর রহিমকে ১৫ হাজার, পাকুড়িয়া এলাকার বিপুল পালকে ১৫ হাজার, আইতন বটতলার কাজল মিয়াকে ১৫ হাজার, আসামপাড়ার কামালকে মিয়া ১০ হাজার টাকা ও রাজার বাজারে ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক চালককে ২ হাজার সহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। তবে চুনারুঘাটের আমতলী, লাল চাঁন, উত্তর বাজারের সুলিলা নিবাসের সামনে ও অনিক ব্রিকস্ এর কাছে রাত দিন অবৈধ বালু বিক্রি হয়ে আসছিল।
৫৭ হাজার টাকা জরিমানার কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। এ সময় সাথে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা, সহকারি কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম, সার্ভেয়ার মনিরুজ্জামান ও এএসআই দেলোয়ার হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্দোগে এ অভিযান পরিচালিত হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন, রাস্তার পাশে বালু রেখে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ কয়েকটি অপরাধে এ জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com