সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের ২ মাদক ব্যবসায়ী বানিয়াচঙ্গে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নবীগঞ্জের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানিয়াচং পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের আহমুদুল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের তুরাব আলীর ছেলে উসমান আলী (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বাবুল মিয়া ও উসমান গতকাল বানিয়াচঙ্গে গাজা বিক্রি করতে আসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল এর নেতৃত্বে এএসআই আব্দুল ছালাম, বাপ্পীসহ একদল পুলিশ কাগাপাশা ইউনিয়নের হায়দরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার ফখর উদ্দিন ওরফে ফারুক এর বাড়ীর সামন থেকে উল্লেখিত আসামীদের গ্রেফতার করেন।
এ ব্যাপারে এসআই ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতরা নবীগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে প্রত্যান্ত গ্রামাঞ্চলে যুবকদের কাছে বিক্রি করে যুব সমাজকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে। গতকাল রাতেই এসআই ওমর ফারুক বাদী হয়ে গ্রেফতারকৃত বাবুল মিয়া ও উসমান আলীকে আসামী করে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com