সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিএনপি নেতা আলী আজগরের পিতার ইন্তেকাল ॥ জেলা বিএনপির শোক

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ-সম্পাদক এস এম আলী আজগরের পিতা শেখ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব শেখ মোঃ আদম আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…….রাজিউন)।
গতকাল রাত ৯টায় শহরের বানিজ্যিক এলাকাস্থ তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুর সংবাদ শুনার সাথে সাথে তার বাসভবনে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ শনিবার বাদ জোহর সওদাগর জামে মসজিদে মরহুমের প্রথম জানাযার নামায এবং বাদ আছর সদর উপজেলার সৈয়দপুরস্থ নিজ গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোক
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম আলী আজগরের পিতা আলহাজ্ব শেখ মোঃ আদম আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার যেন এ শোক সইতে পারে সে জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com