বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছাত্রলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ ২১শে আগস্টের মত আর কোন ঘটনা যাতে করে দেশে না ঘটে

  • আপডেট টাইম সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০০৪ সালের ভয়াল ২১শে আগস্টের মত আর কোন ঘটনা যাতে করে দেশে না ঘটে সে জন্য হবিগঞ্জের জেলা ছাত্রলীগসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সবর্দা সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে করে কোন অপশক্তি মাথা ছড়া দিয়ে না উঠতে পারে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামী পরিবারসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এক যোগে স্বপ্নের বাংলার উন্নয়নে কাজ করে যেতে হবে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাতদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননত্রেী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা ও শোক সভায় এসব কথা বলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচায়নায় কিবরীয়া মিলনায়তনে এ আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ইমদাদুর রহমান চৌধুরী মুকুল, সৈয়দ কামরুল হাসান, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মোতাচ্ছিরুল ইসলাম, এডভোকেট আলমগীর চৌধুরী, জাকির হোসেন আসীম, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মোস্তাফা কামাল আজাদ রাসেল, সাইফুল জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান,স্তৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান কিবরীয়া, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিনসহ জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com