বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাগাপাশা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দিন চুরির মামলায় কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামে বিএনপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাইনুদ্দিন (৪০) কে নৌকা চুরি ও মারামারির মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি একই গ্রামের আব্দুল বাছির ও তার লোকজনকে পূর্ব বিরোধের জেরধরে মারধোর করে ও তার নৌকা ছিনিয়ে নেয় বিএনপি নেতা মাইনুদ্দিন ও তার লোকজন। এ ব্যাপারে বানিয়াচং থানায় মামলা দায়ের করলে গতকাল মাইনুদ্দিন আদালতে হাজির হয়। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করে। মাইনুদ্দিনের বিরুদ্ধে এলাকায় চুরি ও মারমারিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক জানান, মাইনুদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com