বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৫ মাস ধরে খোঁজ মিলছে না ৭ বছরের শিশুর

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ আমার পুলা না পাইলে আমিও আত্মহত্যা কইরা মইরা যামু। ৫ মাস ধইরা নিখোঁজ পুলার কোনো খোঁজ পাইতেছি না। শুধু আদালত ও থানায় দৌড়াদৌড়ি করিতেছি। নারী ছেড়া ধন ছেলে আতিকুরকে হারিয়ে মা কুলসুমা বেগম মঙ্গলবার সকালে থানায় এসে এমন আকুতি করছিলেন। উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে আতিকুর রহমানকে বরিশালের এক যুবক ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে নেয়। ৭ বছরের শিশু আতিকুরের মা থানায় এসে নিখোঁজ ডায়েরী করেন। এর তদন্তভার পড়ে ছাতিয়াইন ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আউয়ালের উপর। আতিকুরের মা ভিক্ষুক কুলসুমা বেগম ছেলে উদ্ধারে দারোগার দারস্ত হন। কিন্তু এ বিষয়ে দারোগা কোনো সুরাহা করতে পারে নি। অবশেষে তিনি একই গ্রামের তোতা মিয়া তার ছেলে সাইফুল, উস্তার ও বরিশালের সাব্বির সহ ৫ জনের বিরুদ্ধে ছেলে উদ্ধার চেয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশ পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম এই মামলার তদন্ত ও আতিকুরকে উদ্ধারে নড়েচড়ে বসেন। তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, শিশু আতিকুরকে উদ্ধারের জন্য ঢাকায় গিয়েছি। তাকে উদ্ধারে সূত্র পেয়েছি। আশা করি দ্রুতই শিশু আতিকুরকে অক্ষত অবস্থায় তার মায়ের নিকট ফিরিয়ে দিতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com