বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শচীন্দ্র কলেজে শোক দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজের অডিটরিয়ামে গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সদস্য সজীব আলী বলেন জিয়াউর রহমানের চক্রান্তে একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির প্রাক্তন সদস্য রাখাল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক তপন কুমার হীরা। শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রভাষক রনজু পাল, প্রভাষক লতিফ হোসেন ও সহকারী গ্রন্থাগারিক জহুরা বেগম। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে হোসাইন চৌধুরী, সৈকত আহমেদ, মোস্তাক আহমেদ ও অভি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com