বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পুর্ব বুল্লা গঙ্গানগর গ্রামে জনৈক (১৪) নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার সুত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। তাকে প্রায়ই একই গ্রামের সত্য রঞ্জন দাসের পুত্র চৈতন্য দাস (১৮) উত্যক্ত করত। এতে ওই কিশোরী সাড়া না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত বৃহস্পতিবার গভীররাতে সকলের অগোচরে ওই লম্পট ছাত্রীর ঘরে প্রবেশ করে তার মুখ গামছা দিয়ে বেঁেধ ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে তার অভিভাবকরা ছুটে এলে লম্পট চৈতন্য দাশ পালিয়ে যায়। শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার এসআই সানা উল্লাহ ধর্ষিতার জবানবন্দি রেক্ড করেন। এ বিষয়ে তিনি জানান, তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com