বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সদরের বকুলতলা বাজার থেকে রামপুর টিলাবাড়ি সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নতুন করে ওই স্ট্যান্ডের নিয়ন্ত্রণ এক বিএনপি নেতা নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে বিএনপি নেতা আব্দুর রকিব সিএনজি পক্ষের হয়ে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে বাহুবল বাজারের বকুলতলা ও পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বাহুবল বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার দুপুরে স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের চালক ও সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র প্রদর্শনের পাশাপাশি উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে বাহুবল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব বলেন, বকুলতলা সিএনজি স্ট্যান্ড নিয়ে নতুন করে কোন উত্তেজনা নাই। তবে একটি পক্ষ প্রশাসনকে অমান্য করে গায়ের জোরে চলার চেষ্টার করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com