বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা বিএমএ’র জঙ্গিবাদ ও সস্ত্রাস বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএমএ’র উদ্যোগে দেশ জুড়ে জঙ্গিবাদ ও সস্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএমএ’র সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলেছুর রহমান উজ্জলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডাঃ নজিবুশ শহীদ, বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, ডাঃ জমির আলী, যুগ্ম সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ আবু সুফিয়ান, ডাঃ অরুণ কুমার পাল, ডাঃ হালিমা নাজনিন মিলি প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, বাংলার শান্তিপ্রিয় মানুষ কখনো জঙ্গিবাদকে পশ্রয় দিবে না। এ দেশে কখনই জঙ্গিবাদ ও সস্ত্রাসের ঠাই হয়নি ভবিষ্যতে হবে না। তিনি জঙ্গিবাদ ও সস্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com