বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রবাসীদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ প্রবাসীরা এগিয়ে আসলে হবিগঞ্জের উন্নয়ন আরও একধাপ এগিয়ে যাবে

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র আয়োজনে প্রবাসীদের সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় শহরের আমির চান কমপ্লেক্সের স্কাই কুইন চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে স্বপরিবারে অংশ নেন-প্রবাসী নুরউদ্দিন চৌধুরী বুলবুল, ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, ফয়সল আহমেদ এমবিই, নাজমূল আজিজ জুবায়ের, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, সামছুল রশিদ চৌধুরী উপল, জালাল উদ্দিন, সামছুল ইসলাম মনজু, তাহের মিয়া, মোতাকাব্বির বাচ্চু, সামছুদ্দিন চৌধুরী ফয়সল, তোফায়েল আহমেদ, আলামিন মিয়া, লিটন চৌধুরী, তুহিন চৌধুরী, খোকন রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানিয়ে এমপি আবু জাহির বলেন, বাংলাদেশের প্রবাসীদের মধ্যে অধিকাংশই আমাদের হবিগঞ্জের বাসিন্দা। তারা যদি হবিগঞ্জের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড আরও একধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে সংসদ সদস্যের সহধর্মিনী আলেয়া জাহির ও ইফাত জামিল অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com