বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

“রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই” এর বৃক্ষরোপন কর্মসূচী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর যাত্রা মাত্র ২ বছর বছর হলো। এই দুই বছরে তারা সমাজের বিভিন্ন সেক্টরে তাদের কর্মদক্ষতার প্রমাণ রেখেছে। তারই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই গত ৬আগষ্ট শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুলে তাদের বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ডিষ্ট্রক্ট-৩২৮২ বাংলাদেশের এডিশনাল ডিষ্ট্রক্ট কো.অর্ডিনেটর ডাঃ মোঃ জমির আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ডিষ্ট্রক্ট Pic-3 copy৩২৮২ বাংলাদেশের এসিসষ্টেন্ট গভর্নর ও রোটারী ক্লাব এর হবিগঞ্জ খোয়াই এর চার্টার প্রেডিডেন্ট ডাঃ এস.এস. আল-আমিন সুমন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট শফিউল আজম। কর্মসূচিটি সঞ্চালনা করেন চার্টার সেক্রেটারী তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল, সেক্রেটারী আনোয়ার হোসেন, রোটাঃ সৈয়দ আলী আফজাল, রোটাঃ এস.এম আব্দুল মান্নান, রোটাঃ মোঃ শাহ্ জুবায়ের, রোটাঃ হুমায়ুন কবির, রোটাঃ সেকুল ইসলাম সরদার, রোটাঃ আজিজুর রহমান, রোটাঃ মোঃ নোমান মিয়া, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সেক্রেটারী এডঃ মুকাম্মেল হোসেন ও রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com