বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবল ও মাধবপুরে দুই অজ্ঞাত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে একই দিন মাধবপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার সড়কের বারআউলিয়া-দত্তপাড়া গ্রামের মধ্যবর্তী ঢাকা-সিলেট রেললাইনের ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে বেলা সাড়ে ৩টায় শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বেলা ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই সাইফুজ্জামান জানান, রেললাইনের উপরে তার একটি হাত ও একটি পা পড়ে আছে। তার মুখে আঘাতের চিহৃ দেখা গেছে। তবে এটি হত্যা না রেলেকাটা এখনই বলা যাচ্ছে না।
অপরদিকে গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিয়াপাড়া ২০ নম্বর সুরমা চা বাগান এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান সীমান্তে টহল দিতে গিয়ে লাশটি দেখতে পেয়ে মাধবপুর থানায় খবর দেন। মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com