শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ লন টেনিস ক্লাবে জেলা প্রশাসককে বরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পদাধিকার বলে হবিগঞ্জ লন টেনিস ক্লাবের সভাপতি ও নবাগত জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনকে আনুষ্ঠানিকভাবে ক্লাবে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধায় টেনিস ক্লাব ভবনে এক সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। বিশিষ্ট টেনিস খেলোয়াড় আলমগীর চৌধুরীর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী আব্দুল বাছিত চৌধুরী। বক্তব্য রাখেন টেনিস প্লেয়ার ফজলুর রহমান চৌধুরী, টেনিস প্লেয়ার মোতাব্বির হোসেন, টেনিস প্লেয়ার মোতাচ্ছিরুল ইসলাম, টেনিস প্লেয়ার এডঃ শাহ ফখরুজ্জামান, টেনিস ক্লাবের সদস্য এম এ মজিদ। এতে উপস্থিত ছিলেন- টেনিস ক্লাবের সিনিয়র সদস্য এডঃ আব্দুল মতিন খান, এড. আব্দুন নুর খান, এড. আলমগীর ভূইয়া বাবুল, শহিদ উদ্দিন চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, প্রদীপ দাস গুপ্ত, ফরিদ আহমেদ, আব্দুল আহাদ, এনডিসি তানভীর হাসান, এএসপি মিজানুর রহমান ভূইয়া, শংখ শুভ্র রায়, এড. সফিকুর রহমান সফিক, এড. আজিজুল হক চৌধুরী জুয়েল, মোক্তার হোসেন বেনু, মইনুদ্দিন চৌধুরী শাম্মু, মোঃ নওশাদ, সেলিম সিদ্দিকী, এড. আতাউর রহমান রবিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com