মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটের চালককে বাহুবলে হত্যা করে সিএনজি ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চালককে কুপিয়ে হত্যা করে সিএনজি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। নিহত চালক চুনারুঘাট উপজেলার কোণাউড়া গ্রামের মৃত ইসমাইল মাহমুদ-এর পুত্র সিরাজ মিয়া (৪০)। তার লাশ বাহুবল মডেল থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সূত্র জানায়, গত রবিবার রাতে ছদ্মবেশী কতিপয় যাত্রী সিরাজ মিয়ার একটি সিএনজি ভাড়া নেয়। সিএনজিটি ঢাকা-সিলেট পুরাতন মহা-সড়কের কামাইছড়া রাবার বাগানের নিকটবর্তী স্থানে পৌছার পর দুর্বৃত্তরা চালক সিরাজ মিয়াকে কুপিয়ে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে রাস্তার পাশে জঙ্গলে নিহতের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার বলেন, লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতের ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সিএনজি টেক্সী চালক সিরাজ মিয়া খুন হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com