বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্বশুরবাড়ির লোকজনের হামলায় জামাই আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার অলিপুর গ্রামে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের হামলায় আরব আলী (২৫) আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, লাখাই উপজেলার ভাদিকাড়া গ্রামের নুরসালিন আলীর পুত্র ঝর্ণা ইলেকট্রনিক্সের মালিক আরব আলী (২৫) এর সাথে ৩ বৎসর পূর্বে অলিপুর গ্রামের আতিক উল্লার কন্যা লাকী আক্তার (২০) এর বিয়ে হয়। স্বামী-স্ত্রীর কলহের জের ধরে লাকী পিত্রালয়ে চলে যায়। আহত আরব আলী জানায়, গতকাল সন্ধ্যায় আরব আলী শ্বশুর বাড়ি যায়। এ সময় শ্বশুর বাড়ির লোকজন আরব আলীকে মারধর করে এবং তারা আরব আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com