বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভিক্ষুকের ঘরে ‘টাকার খনি’

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৬৭৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ লক্ষ্মীপুরের রামগঞ্জে হনুফা বেগম (৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার বসতঘরের মেঝে খুঁড়ে শতাধিক থলে থেকে প্রায় ২ লাখ টাকা ও ১৭০ পিস শাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উত্তরপাড়া গ্রামে হনুফার ঘরের ভেতর মাটি খুঁড়ে এসব টাকা ও শাড়ি উদ্ধার করা হয়। এছাড়াও ওই ঘরে ধান-চালে ভরা বস্তাসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়।
হনুফা বেগম রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পাটোওয়ারী বাড়ির ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, হনুফা সহজ-সরল হওয়ায় বিয়ের কয়েক মাস পর স্বামী তাকে বাবার বাড়ি রেখে চলে যায়। বাবা-মা’র মৃত্যুর পর হনুফার আশ্রয় হয় উত্তরপাড়ায় নানা বাড়িতে। নানা-নানির মৃত্যু হলে হনুফা ভিক্ষা শুরু করেন। ক’দিন ধরে হনুফা অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দুপুরে লোকজন ঘরে ঢুকে কৌতুহলবশত মাটি খুড়লে বেরিয়ে আসে পলিথিনে মোড়ানো ১৭০টি নতুন শাড়ি। ঘরের ভেতর ছোট-ছোট গর্ত থেকে বেরিয়ে আসে টাকা-পয়সার থলে। গণনা করে সব মিলিয়ে ১ লাখ ৮৭ হাজার টাকা পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে লোকজন ‘টাকার খনি’ দেখতে ভিড় করে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য কাশেম সর্দার জানান, হনুফা সহজ-সরল ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তার আপন কেউ না থাকায় ওই বাড়ির এক মুরুব্বির কাছে টাকা, শাড়ি ও অন্য মালামাল জমা রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com