বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হঠাৎ করেই হবিগঞ্জে ৬ ওসি রদবদল

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৭০৫ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ হঠাৎ করেই হবিগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। ৬ জন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক দারোগা ও একজন সহকারী উপ-পরিদর্শক রয়েছেন এ তালিকায়। হঠাৎ করে এমন বদলীর ফলে পুলিশ সদস্যেদের মধ্যে বিরাজ করছে বদলী আতংক। কখন যেন বদলী হয়ে যেতে হয় অন্যত্র। সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিনকে বদলি করে শায়েস্তাগঞ্জ থানার ওসি, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হককে হবিগঞ্জ সদর মডেল থানায়, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেবকে বাহুবল থানার ওসি তদন্ত, বাহুবল থানার ওসি তদন্ত মোঃ ফয়সল আতিককে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত, মাধবপুর থানার ওসি তদন্ত কে এম আজমিরুজ্জামানকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি, পুলিশ লাইনে সংযুক্ত ওসি সাজিদুর রহমানকে মাধবপুর থানার ওসি তদন্ত হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল সিলেটের ডিআইজি কার্যালয় থেকে এমন নির্দেশনা আসে বলে জানায় সুত্রটি। এছাড়া সদর মডেল থানার এসআই রাসেল আহমেদকে নবীগঞ্জ থানায় ও এএসআই আব্দুল লতিফকে বাহুবল থানায় বদলী করা হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে হবিগঞ্জ সদর থানার এসআই রাজ কুমারকে কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এদিকে হঠাৎ করে হবিগঞ্জ সদর থানা পুলিশে এমন রদবদলের ফলে পুলিশ সদস্যদের মাঝে এক অজানা বদলির আতংক বিরাজ করছে। আর এ সম্ভাব্য বদলির তালিকায় রয়েছেন সদর থানার ৩ জন দারোগা, মাধবপুর থানায় দুই, চুনারুঘাট থানায় ৩ জন, বাহুবল থানায় ৩ জন, নবীগঞ্জ থানায় ৩, লাখাই থানায় ২ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন, বানিয়াচং থানায় ও শায়েস্তাগঞ্জ থানায় ২ জন এসআই রয়েছেন এ তালিকায় বলে পুলিশের একটি বিশ্বস্ত সুত্র জানায়। তবে এ বদলীগুলো পর্যায়ক্রমে হবে বলেও তারা ধারনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com