বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের গরু বাজারে প্রধান শিক্ষিকার প্রহারে ৫ম শ্রেণির ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকার সওদাগর কৃষ্ণধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার প্রহারে নাজমুল নামের এক ৫ম শ্রেণির ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ছাত্র গরুর বাজার খাদ্য গোদাম এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের পুত্র। গতকাল বৃস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতিত ছাত্রের মা ফরিদা বেগম জানান, তার স্বামী আব্দুল আওয়ালের সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা শাজিদা বেগমের বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে শাজিদা বেগম প্রায়ই তার ছেলেকে পড়া না পাড়াসহ বিভিন্ন অজুহাতে মারধর করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা শাজিদা খাতুন জানান, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। আমি ওই ছাত্রকে প্রহার করিনি। বরং ওই ছাত্র ক্লাসের অন্য এক ছাত্রের ব্যাগ থেকে টাকা চুরি করেছিল। এ জন্য শাসিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com