বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মাদক সম্রাট জুয়েলের বাড়ী থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৭০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশের হাতে আটক র্শীষ মাদক ব্যবসায়ী বাংলা ভাই জুয়েলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার ভোর রাতে ইটাখোলা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী হেলাল (৩০) কে গ্রেফতার করেছে। এ সময় তার বাড়ি থেকে পুলিশ ২৩ বোতল অফিসার চয়েজ, ২ কেজি গাঁজা ও ২০ পিছ ইয়াবা উদ্ধার করেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, তার দেয়া স্বীকারউক্তি অনুযায়ী থানার এসআই আশীষ কুমার মৈত্র ও মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। মাদক সম্রাট জুয়েলের বিরুদ্ধে ১০টির অধিক মাদক ও অন্যান্য মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বুধবার সকালে তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com