বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দীর্ঘ ৬০ বছর গোসল না করেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ তার বয়স এখন ৮০ বছর, তিনি তার ২০ বছর বয়স থেকেই কোন রকম গোসল করেন না, অর্থাৎ তিনি দীর্ঘ ৬০ বছর গোসল না করেই বেঁচে আছেন! তার নাম অসড়ড় ঐধফলর তিনি একজন ইরানি নাগরিক। তিনি দীর্ঘ সময় লোকালয়ের বাইরে অনেকটা একাই বসবাস করছেন পাহাড়ি এলাকায়। তবে তার বসবাস সমস্যার থেকেও আশ্চর্য কান্ড ঘটিয়েছেন তিনি, দীর্ঘ ৬০ বছর তিনি কোন গোসল করেন নি, শরীরে কোন পানি লাগাননি! অসড়ড় ঐধফলর এর বিষয়টি অনেক জটিল, তিনি এই দীর্ঘ সময় গোসল না করে নোংরা পরিবেশে কিভাবে কোন রকম চর্ম রোগ ছাড়াই টিকে আছেন তা একটি রহস্য বটে। তার হাত দুটি দেখলে বুঝার উপায় নেই এগুলো মানুষের হাত, একই সাথে তার মুখ ভর্তি দাড়ি গোঁফ যেখানে রয়েছে অর্ধ শত বছরের ময়লা আবর্জনার প্রলেপ! তিনি ধুমপান করতে খুব ভালোবাসেন, মাঝে মাঝে তিনি জন্তু জানোয়ারের মল পুড়িয়েই ধূমপান করেন। নিজের চারপাশের পরিবেশ তিনি নিজের মত করেই তৈরি করেছেন। তিনি ইরানের একটি শহরের গ্রাম উবুযমধয তে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। এটা ঠিক তিনি খুব সাধারণ জীবন যাপন করছেন তবে কেউই জানেনা এই মানুষ কেন এভাবে একাকীত্ব এবং পানির সংস্পর্শে নিজেকে নেননা! তাকে দেখে ময়লা মনে হতে পারে, তার জীবনে জাক জমকতা না থাকতে পারে তবে তিনি খুব একটা সাধারণ সহজ সরল জীবন যাপন করছেন তা নিশ্চিত ভাবেই বলা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com