বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলে ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রীতি ফুটবল খেলতে গিয়ে সংবাদ শিরোনাম হলেন আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক। হবিগঞ্জ সদর উপজেলার পইল দিঘির মাঠে ফুটবল খেলতে গিয়ে শ্বাসবন্ধ হয়ে তিনি মারা যান। তিনি পইল বড়বাড়ীর সিরাজ মিয়ার পুত্র। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে পইল দিঘির মাঠে স্থানীয় রংমিস্ত্রী বনাম কাঠমিস্ত্রী দলের মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। এতে রংমিস্ত্রী দলের আলমগীর খেলার মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তিনি মাঠের বাইরে চলে যান। ব্যথা বাড়তে থাকলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পইল হাইস্কুলের শিক্ষক আব্দুল মমিন চৌধুরী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com