বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে কুমড়ীতে ৩ টি বাড়ী ঘর উচ্ছেদ করেছেন ইউএনও

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ী গ্রামে বাড়ী ঘর উচ্ছেদ করেছেন ইউএনও। কুমড়ী গ্রামের মৃত আঃ রহিমের জায়গা তারই ভাই মোঃ জামাল মিয়া গং সহ দখল করে রাখে। এ ব্যাপারে আঃ রহিমের ছেলে মোঃ কাউছার মিয়া বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত দৈর্ঘ্য প্রায় ৬ বছর বিভিন্ন কাগজপত্র দেখে দখলকৃত বাড়ী ঘর উচ্ছেদ করে বানিয়াচঙ্গ থানার ওসির হেফাজতে রাখার আদেশ প্রদান করেন। গতকাল দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা নিবার্হী কর্মকর্তা স্বদ্বীপ কুমার সিংহ আদালতের আদেশে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে কুমড়ী গ্রামের জামাল মিয়ার দখলকৃত বাড়ীঘর উচ্ছেদ করেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নিবার্হী কর্মকর্তা স্বদ্বীপ কুমার সিংহ বলেন বর্তমানে আদালতের পরবর্তী আদেশ না হওয়া আগ পর্যন্ত এই জায়গা ওসির হেফাজতে থাকবে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কেহ এ জায়গায় কোন কিছু করতে পারবে না। এ ব্যাপারে কাউছার মিয়া জানান আমাদের জায়গা জবর দখল করে রেখে ছিলেন আমার চাচা জামাল গং সহ অন্যান্যরা আজ আদালত তা উচ্ছেদ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com