বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দরিয়াপুরে নির্মাণাধীন কারখানার এক শ্রমিকের মুত্যু ॥ আহত ১

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৫৩২ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন একটি কারখানার দেয়াল চাপায় এক শ্রমিকের মুত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রবিবার সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় দেয়াল নির্মাণের সময় তা ভেঙে মোস্তফাসহ দুইজনের ওপর পড়ে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com