রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে সংবাদকর্মী পিনাকের গাড়ী উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে সংবাদকর্মীর চুরি যাওয়া প্রাইভেটকার মৌলভীবাজারে উদ্ধার করা হয়েছে। এ সময় এক চোরকে আটক করা হয়। রবিবার দুপুরে জনতার সহযোগিতায় সংবাদকর্মী এসডি পিনাক গাড়িসহ চোরকে আটক করে মৌলভীবাজার থানায় খবর দিলে এসআই মধুসূধন দত্ত গাড়িসহ চোরকে আটক করে থানায় নিয়ে যান। গত ১৯ জুলাই ভোরে শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে খোয়াই পত্রিকার সংবাদকর্মী এসডি পিনাকের (ঢাকা মেট্রো-ক-০৩-৩৬৪৭) চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ব্যাপারে পিনাক সদর থানায় মামলা দায়ের করেন। পরে পিনাক বিভিন্ন স্থানে গাড়ির সন্ধান করতে থাকেন। রবিবার ওই সময় মৌলভীবাজারের কলেজ রোড এলাকা থেকে গাড়িসহ চোরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার থানার ওসি অকিল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com