বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরতলীর বহুলা গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে (২০) নামের এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। ওই গ্রামের জনৈক ব্যক্তির কন্যা জানায়, ১ বছর ধরে একই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র রাজমিস্ত্রি আলকাছ মিয়া (২২) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিভিন্ন সময় আনন্দ ভ্রমনেও যায়। বিষয়টি আলকাছের পরিবার মেনে নেয়নি। সম্প্রতি আলকাছ তাকে বিয়ের করার প্রলোভন দেখায় এবং বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। তার কথামতো বৃহস্পতিবার সকালে সে কিছু টাকা ও জামা কাপড় নিয়ে আলকাছের বাড়িতে চলে আসে। সে তাকে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে বিয়ে করবে বলে শারিরীক সম্পর্ক স্থাপন করে টাকা পয়সা নিয়ে সটকে পড়ে। পরে বিষয়টি সে তার অভিভাবকদের জানালে তারা আলকাছের অভিভাবকদের জানায়। তখন একটি প্রভাবশালী মহল বিষয়টি টাকার বিনিময়ে আপোষের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় মেম্বার ও আলকাছের লোকজন ওই যুবতীকে এনে সদর হাসপাতালে বিষাক্রান্ত রোগী বলে ভর্তি করার চেষ্টা করে। কিন্তু এতে ওই মেয়ে অনিহা প্রকাশ করে। খবর পেয়ে তার অভিভাবকরা হাসপাতালে ছুটে আসলে উভয়পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে হাসপাতালে ভিকটিম হিসেবে তাকে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com