বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা জাসদের আলোচনা সভায় বক্তারা ॥ ক্ষমতার লোভে জিয়াউর রহমান কর্ণেল তাহেরকে হত্যা করে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিপাহী জনতার মহানায়ক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জাতীয় বীর শহীদ কর্ণেল আবু তাহের বীরোত্তম মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। স্বাধীন-সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। কিন্তু ক্ষমতার লোভে জিয়াউর রহমান ১৯৭৬ সালের এই দিনে মুক্তিযুদ্ধে পঙ্গুত্ব বরণকারী কর্ণেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের বহু বছর পরে ২০১১ সালে এসে কর্ণেল তাহের হত্যাকে ঠান্ডা মাথার হত্যাকান্ড উল্লেখ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কর্নেল তাহের বীরোত্তমের ৪০তম হত্যা দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা জাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা সারাদেশে জঙ্গী হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে জাসদ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ্য ও সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। দেশের এই সংকটকালে দলের ঐক্যের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানান তারা। জেলা জাসদ সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ চৌধুরী শাম্মুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শমসের আলম রুয়েল, জেলা জাসদের সাবেক সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, জাসদ নেতা জিয়াউল হাসান তরফদার মাহীন, সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাজ্য প্রবাসী জাসদ নেতা নাজমূল আজিজ যুবায়ের, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক জিএস শাকিল মোহাম্মদ, জেলা জাসদ নেতা তোতা মিয়া চৌধুরী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আঃ কাইয়ুম, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার জাহান লিটন, বাহুবল উপজেলা জাসদ সভাপতি আব্দুল কাইয়ুম মাহমুদ, নবীগঞ্জ উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ প্রমুখ। এছাড়াও জাসদ, যুবজোট ও ছাত্রলীগের নেকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com