বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের জিরুন্ডা গ্রামে প্রতিপক্ষের হামলায় ২০টি বাড়ি ভাংচুর ॥ লুটপাট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে প্রভাবশালী সানোয়ার ও নিজাম বাহিনীর হামলায় আবুল কালামের স্ত্রী রাহেলা বেগম (৬০) নামে মহিলাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় গ্রামবাসী জানান, গতকাল সোমবার সকালে সানোয়ার ও তার বাহিনীর এ ঘটনা ঘটায়।
Musahid Alam _20160718_160617জানা যায়, জিরুন্ডা গ্রামের নিজাম ও সানোয়ারের সাথে একই গ্রামের আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ হলে সানোয়ার ও নিজামকে প্রস্তাব দেয় বিরোধ শেষ করা জন্য। এতে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আবুল কালাম ও তার আত্মীয় স্বজনের বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে। এ সময় আবুল কালামের স্ত্রী রাহেলা বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করে। তার শোরচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডাক্তার মূমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com