বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের দেবপাড়ায় গৃহবধুকে যৌতুকের জন্য মধ্যপুযোগী কায়দায় স্বামীর নির্যাতন

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এক গৃহবধুকে যৌতুকের জন্য মধ্যপুযোগী কায়দায় নির্যাতন করেছে স্বামী। ওই গৃহবধুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুত্রে জানা যায়, ২ বছর আগে বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের দিনমুজুরের কন্যা হামিদা বেগমকে বিয়ে দেয়া হয় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র শিল্পী আব্দুল হাদির নিকট। দাম্পত্য জীবনে তাদের পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি হাদি তার উপর যৌতুকের জন্য নির্যাতন চালায়। শত নির্যাতন সহ্য করে সংসার করতে থাকে গৃহবধূ হামিদা। গতকাল শুক্রবার দুপুরে হাদি হামিদাকে মারপিট করে আহত করে একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকে হাদি তার সন্তানকে নিয়ে সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com