বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরের ছাতিয়াইনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রাত অনুমান আড়াইটার দিকে ২০ থেকে ২৫ সদস্য বিশিষ্ট একদল মূখোশধারী ডাকাত দল বাড়ির গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ঘুমান্ত নারী শিশুদের মারধর করে আতংক সৃষ্টি করে পরিবারের সদস্যদের বেধে ফেলে। ডাকাতরা নগদ ১লাখ ১২হাজার টাকা, সাড়ে ৫ ভড়ি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ৩৫টি বিয়ের শাড়ি ও বিভিন্ন মালামাল সহ প্রায় সাড়ে ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের মারধরে তিন শিশু শিক্ষার্থী ও এক নারী আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গৃহকর্তা জয়নাল আবেদীনের স্ত্রী পারুল বেগম বলেন- ডাকাতরা অল্পবয়সের ছেলে। ঘরে প্রবেশ করেই সবাইকে মারধর শুরু করে আতংক সৃষ্টি করে। ডাকাতরা সকল জিনিসপত্র তছনছ করে মালামাল গুলো লুট করে নিয়ে যায়। জয়নাল আবেদীনের ভাই বাহা উদ্দিন বলেন, ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com