বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটিতে যুক্ত হলেন ॥ অশোক মাধব রায় ও মাহমুদা আক্তার

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৯১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকাস্থ বৃহত্তর সিলেট বিভাগের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরি কমিটিতে যুক্ত হলেন- নৌপরিবহণ মন্ত্রণালয়ে সচিব অশোক মাধব রায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম মাহমুদা আক্তার মিনা।
সম্প্রতি ঢাকার কারওয়ান বাজারে এসোসিয়েশনের ভবনে কার্যকরি কমিটির এক সভায় শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান অশোক মাধব রায় ও নবীগঞ্জের কৃতি সন্তান বেগম মাহমুদা আক্তার মিনাকে এ কমিটিতে যুক্ত করা হয়। এছাড়াও অশোক মাধব রায়কে এসোসিয়েশনের বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও বেগম মাহমুদা আক্তার মিনাকে সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসোসিয়েশনের সহ-সভাপতি হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদকে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ দাবিরুল ইসলামকে এসোসিয়েশনের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য করা হয়েছে। সাবেক সচিব ইকবাল খান চৌধুরীকে কর্মসংস্থান সহায়তা কমিটির চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার হোসেন চৌধুরীকে একটি কমিটির কো-চেয়ারম্যান করা হয়। সুপ্রীম কোর্টের রেজিষ্টার আবু সৈয়দ মোঃ দিলজার হেসেনকে এসোসিয়েশনের আইন বিষয়ক সহায়তা কমিটির চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. কুতুব উদ্দিন চৌধুরীকে কো-চেয়ারম্যান করা হয়েছে। শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে আ ন স হাবিবুর রহমানকে। চিকিৎসা সহায়তা কমিটি ও প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রবীন চিকিৎসক ডাঃ সি এম দিলওয়ার রানা ও সাবেক চীফ ইঞ্জিনিয়ার আজিজুর রহমানকে। সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসোসিয়েশনের ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম) কে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com