বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সংসদ সদস্য এডঃ আবু জাহির ও এডঃ আব্দুল মজিদ খানের সাথে জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান ও সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশের নেতৃত্বে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির ও বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানের সাথে তাদের বাসভবনে ঈদ পরবর্তী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন শিক্ষক নেতৃবৃন্দ।
13600121_1732518677030984_4984526840897065877_n copyএ সময় সংক্ষিপ্ত আলোচনায় এমপি এডঃ আবু জাহির বলেন, শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতার কোন বিকল্প নাই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ধর্মান্ধতার গোড়ামী বিষ কাঁটা হয়ে জাগছে তাদের ব্যাপারে শিক্ষক সমাজ অগ্রণী ভুমিকা নিতে পারেন। তিনি শিক্ষক নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এমপি আব্দুল মজিদ খানের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের মানোন্নয়নে বদ্ধপরিকর। আশা করি শিক্ষক সমাজ ও সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে প্রাথমিক শিক্ষায় তাদের ভুমিকার ভুয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে এমপিদ্বয় প্রাথমিক শিক্ষা ও শিক্ষক পরিবারের সদস্যদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com