নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমীন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুপুর্র্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বশরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালমান আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উজ্জল আলী সরদার, যুগ্ম আহবায়ক বেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, ছাত্রলীগ নেতা শিপন সরদার, মাহবুবুর রহমান রাজু, তারেক খান, ইমরান আহমদ, তরুণলীগের যুগ্ম আহবায়ক বাবু ভিষন রায়, কুর্শি ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক মনু মিয়া, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ছানু মিয়া, কাজল মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তাগন, আগামী ৭২ ঘন্টার মধ্যে আল আমীন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনার নায়ক ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নজমুল হোসেন হারুন ও বিএনপি নেতা রানা চৌধুরীসহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। বক্তাগন বলেন, অন্যতায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেয়া হবে।