মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

উত্তর শ্যামলীতে এক ব্যবসায়ীকে অপহৃরনের চেষ্টা ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় এক ব্যবসায়ীকে মারপিট করে অপহৃরনের চেষ্টাকালে বিএনপি নেতা এখলাছ মিয়া (৪০) কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১০ টায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী মাসুক মিয়া জানান, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত সোয়াই মিয়ার কন্যাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের কোলজুরে তিনটি সন্তান জন্ম গ্রহন করেন। সম্প্রতি শশুর বাড়ির লোকজন তার কাছ থেকে বেশ কিছু টাকা দার দেয়। কিন্তু টাকা না দিয়ে তার সাথে অশুভ আচরণ করে। এক পর্যায়ে তার স্ত্রীকে তারা ফুসলিয়ে নিয়ে আটক করে। গতকাল ওই সময় তার সমন্দিক বাঘাসুড়া ইউনিয়নের বিএনপি নেতা এখলাছ মিয়া ও ফারুক মিয়া সহ একদল লোক তার বাড়াটিয়া বাসায় শ্যামলীতে আসে। এক পর্যায়ে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে মাসুককে মারপিট করে তাকে জেরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে এসআই মিজানুর রহমান ও রাজকুমার ঘটনাঘস্থলে পৌছে এখলাছকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়। এদিকে, আহত মাসুক মিয়াকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা ও শহরের পৌরসভা মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী বলে জানান। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আপাতত তাকে আটক রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com