বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডিত যুবকের নাম শাহজাহান মিয়া (২২)। সে উপজেলার জাইরা গ্রামের হান্নান মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাহুবলের জগতপুর হাইস্কুলের ৮ম শ্রেণির জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত শাহজাহান। অতিষ্ঠ হয়ে ছাত্রীটি স্কুলে যাওয়া বন্ধ করে দিলে বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি বাহুবল মডেল থানা পুলিশকে অবিহিত করলে থানার এএসআই কমলাকান্তি শনিবার দুপুর ১টায় অভিযান চালিয়ে জগতপুর স্কুলের সামন থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহজাহানকে দুই হাজার টাকা জরিমানা করেন। বাহুবল মডেল থানার এএসআই কমলাকান্তি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জের ধরে বিষয়টি ঘটার কারনে দুই হাজার টাকা জরিমানা ও তিনশত টাকার ষ্টাম্পের মধ্যে মুচলেকা আদায় করে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com