বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ভাড়া নিয়ে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় গাড়ি ভাড়া নিয়ে দুই গ্রামবাসির মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই উপজেলার খোজারগাও গ্রামে কিছু শ্রমিক গাড়িযোগে বিহারীপুর এসে নামে। এ সময় ভাড়া দিতে চাইলে হরমুজ আলী বেশি ভাড়া দিতে বলে। এ নিয়ে হরমুজ আলীর সাথে খোজারগাও গ্রামের ইউনুছ মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে এবং যানবাহন ভাংচুর হয়। এ সময় শ্রীমঙ্গলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইউনুছ মিয়া, আছকির মিয়া, আফছর আলী, আব্দুস সালাম, রাসেল মিয়া ও জিতু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় আহত আব্দুল্লাহকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com