বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইনাতগঞ্জ পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রটি জনতার আদালতে অভিযুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে স্থাপিত পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রটি জনতার আদালতে নিজেই অভিযুক্ত। ইনাতগঞ্জসহ প্রবাসী অধ্যুষিত ৪টি ইউনিয়ন নিয়ে এ অভিযোগ কেন্দ্রটি চালু করা হয়। গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্যই এ প্রায় ২০ বছর আগে অভিযোগ কেন্দ্রটি চালু করা হয়। কিন্তু সেবা পাওয়া দুরের কথা উল্টো হয়রানীর শিকার হচ্ছেন গ্রাহকরা। এ অভিযোগ কেন্দ্রটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
গ্রাহকদের অভিযোগ নবীগঞ্জ জোনাল অফিসে মিটারের জন্য যথা নিয়মে ফিসসহ আবেদন করে মিটারের অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকার সেবা এবং র্কাযক্রম পরিচালনার জন্য ইনাতগঞ্জ অভিযোগ কেন্দ্রে মিটার এবং সরঞ্জামাদি আসে। কিন্তু ইনাতগঞ্জ অফিস থেকে বাস্তবায়নে চরম গড়িমিসি করে থাকে। বার বার যোগাযোগ করেও টালবাহানা চলতে থাকে মাসের পর মাস। অনেক ক্ষেত্রে কোন অভিযোগ থাকলে তাতে টাকা না দিলে কাজ হয়না। আবার অনেক সময় তাদের নির্দিষ্ট দালালদের টাকা দিয়ে কাজ করাতে হয়। বিদ্যুত লাইনে কোন সমস্যা হলে ফোন দিলে অধিকাংশ সময়ই ফোনটি বন্ধ অথবা কল ব্যস্ত লাগানো থাকে। আবার নবীগঞ্জ জোনাল অফিসের সাথে যোগাযোগ করা হলে ইনাতগঞ্জ অফিসের কর্তব্যক্তিরা ক্ষেপে গিয়ে গ্রাহকদের সেবা না দিয়ার হুমকি দেন। এ ব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com