বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুতাংয়ে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর শ্রমিকের করুণ মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক ট্রাক্টর শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের ছেলে। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিও আটক করে।
এ ব্যাপারে লস্করপুরের সাবেক মেম্বার হেলাল আহমেদ জানান, সুতাং থেকে আসার পথে ঢাকাগামী ঘাতক ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের করুণ মৃত্যু হয়। স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে গ্রামে নিয়ে এসে দাফন করেছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন পিপিএম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com