বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আ.লীগের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে উদযাপিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লাহ, এডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্যী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক পিপি আকবর হোসেইন জিতু, জেলা বারের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শামীম আহমেদ, মোঃ আলমগীর খান, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, পৌর আওয়ামী লীগ নেতা চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, যুবলীগ নেতা গাজীউর রহমান গাজী, দ্রুব জ্যোতি টিটু, আওয়ামী আইনজীবি পরিষদ নেতা এডভোকেট তারণ, মিজানুর রহমান, পইল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবু প্রসাদ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পেরেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com