বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে শেষ হয়েছে ই-মোবাইল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেষ হয়েছে ই-মোবাইল কোর্ট প্রশিক্ষণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহায়তায় জেলা প্রশাসন ৪টি ব্যাচে ১০০ জনকে এ বিষয়ে প্রশিক্ষিত করে। ১৩ জুন শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার। জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখা সূত্রে জানা যায়, প্রতিটি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। দুই দিন করে ৪টি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর, পুলিশ ও পেরেশকাররা অংশ নেন। জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন। গতকাল বুধবার সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম এমরান হোসেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় তৈরি মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ই-মোবাইল কোর্টের জন্য ওয়েবসাইট ও ই-মেইল ঠিকানা যুক্ত করা হবে। ফলে যে কোনো ব্যক্তি ঘরে বসেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে পারবেন। এতে মোবাইল কোর্টের কার্যক্রম দ্রুত ও দক্ষতার সঙ্গে করা যাবে। ডিজিটাল পদ্ধতিতে মোবাইল কোর্টের নথি সংরক্ষণও করা হবে। ফলে আদেশের কপি সহজেই গ্রাহকরা পেয়ে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com