বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সেপ্টেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত এই মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত সবার কাছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিñিদ্র করতে কী ব্যবস্থা করা যায়, তা জানতে পরামর্শ চান। তবে শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক পরীক্ষা গ্রহণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বর্ণনা দেন। ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সাংবাদিকেরা। সভায় সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএমএর সভাপতি মাহমুদ হাসান, বিএমডিসির সভাপতি মোহাম্মদ শহিদুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com