বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কিবরিয়া হত্যা মামলা ॥ ২ আসামীর ক্রোক আদেশ তামিল না হওয়ায় অভিযোগ গঠন হয়নি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২ আসামীর ক্রোকাদেশ তামিল না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অভিযোগ গঠন হয়নি। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাব উল্লা মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ২০ জুলাই। পাশাপাশি ক্রোকাদেশ তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ্ব জিকে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ আসামী কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ৮ জন। এছাড়া বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক রয়েছেন। গত ২৯ ফেব্র“য়ারি হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা জজ আতাবুল্লাহ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামীর মালামাল ক্রোকের আদেশ দেন। এর মাঝে ৮ জনের ক্রোকাদেশ তামিল হয়েছে। তবে মুফতি মহিবুর রহমান ও মুফতি আব্দুল হকের ক্রোকাদেশ তামিল হয়নি।
হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী জানান, সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় দুই আসামীর এখনও ক্রোকাদেশ পালন হয়নি। এ ব্যাপারে দ্রুত তামিল করার জন্য তাগিদ দেয়া হয়েছে।
সোমবার মামলার প্রথম অভিযোগপত্রে জামিনে থাকা ৮ আসামীর মাঝে এ কে এম আব্দুল কাইয়ূম ছাড়া সবাই হাজির জন। তবে কারাগারে থাকা আসামীদেরকে হাজির করা হয়নি।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com