বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সংঘর্ষে আহত যুবকের মৃত্যু ॥ বাহুবলে মা-পুত্র গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংঘর্ষের ঘটনায় আহত হেলাল মিয়া (২২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে তার মৃত্যু ঘটে। নিহত হেলাল মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাঁও গ্রামের ছিদ্দিক আলীর পুত্র। এ ঘটনায় মা-পুত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে চারা রোপনের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোলগাঁও গ্রামের এক পক্ষে সিজিল মিয়া ও মতিন মিয়া এবং অপর পক্ষে হেলাল মিয়া ও শামসু মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে হেলাল মিয়াসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গুরুতর আহত হেলাল মিয়াসহ আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে হেলাল মিয়া ও শামসু মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল মিয়া মারা যায়। এদিকে রবিবার বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শামসু মিয়ার জ্ঞান ফিরে আসেনি। হেলাল মিয়ার মৃত্যুর খবর এলাকায় পৌছুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ দিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের খাইরুন্নেছা (৩৮) ও তার ছেলে শামীম (১৬)কে গতকাল রবিবার দুপুর দেড়টায় বাহুবল সদর হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com