বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের শায়েস্তানগর এলাকায় নকল সোনা বিক্রেতা আটক

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় হকার্স মার্কেট এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে কোন না কোন অপরাধ সংঘটিত হচ্ছে। এক শ্রেণীর অপরাধীরা হকার্স মার্কেটের ব্যবসাকে কাজে লাগিয়ে এখানে অপরাধ কর্মকান্ড সংঘটিত হচ্ছে। এমনকি মার্কেটের দোকান বেঁচাকেনা নিয়েও প্রায়ই সংঘর্ষসহ বিভিন্ন অপরাধমূলক কাজ হচ্ছে। এ নিয়ে এলাকাবাসি দীর্ঘদিন ক্ষোভ প্রকাশ করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। গতকাল শনিবার বিকালে ওই এলাকায় নিমরাজ নামের এক যাত্রীর কাছে নকল সোনা বিক্রিকালে নুরুল আমিনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। নিমরাজ জানান, গতকাল ওই সময় তিনি বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে যাবার জন্য সিলেট থেকে নতুন ব্রীজ আসেন এবং সিএনজি যোগে শায়েস্তানগর এলাকার সিএনজি স্ট্যান্ডে নামেন। এ সময় রিকশা চালক নুরুল আমিন তাকে যাত্রী হিসেবে রিকশায় তুলে। কিছুক্ষণ যাবার পর সে রিকশা থামিয়ে রাস্তা থেকে একটি পুটলা আকৃতির জিনিস তুলে তাকে দেখায়। পুটলার ভেতরে একটি চিঠি তাকে পড়তে দেয়। চিঠিটি আমি তাকে পড়ে শুনানোর সময় দেখতে পাই এতে লেখা রয়েছে, প্রিয় সুবোধ বাবু, আদাব নিবেন। আমি বিদেশ থেকে আমার বোনের বিবাহের জন্য ২ ভরি ওজনের একটি স্বর্ণের বিস্কুট পাঠালাম। এটি ভাঙ্গিয়ে আপনি হাতের বালা, কানের দুল বানাইয়া দেবেন। তখন নুরুল আমিন তার হাতে থাকা পুটলার ভেতরে থাকা ধাতব বস্তুকে আমার নিকট স্বর্ণ বলে পরিচয় দিয়ে কেনার কথা বলে। আমি নিকটস্থ সোনার দোকানে যাচাই বাছাই করার কথা বললে সে আমাকে রিকশা থেকে নামিয়ে দিয়ে যাবে না বলে জানায় এবং বলে কম দামে স্বর্ণটি কিনতে। এ সময় তারা জোরপূর্বক আমার কাছ থেকে একটি মোবাইল ও টাকা নিয়ে যায়। তখন তার চিৎকারে লোকজন এগিয়ে এসে নুরুল আমিনকে আটক করে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করে। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়। আটক নুরুল আমিন বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের তোরাব আলীর পুত্র। আহত মিমরাজ মুরাদপুর গ্রামের আব্দুল করিমের পুত্র। তবে একটি সুত্র জানায়, সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযানে নকল সোনাকারবারীদের তৎপরতা কিছুটা শিথিল হলেও ঈদকে সামনে রেখে আবারো বেড়ে গেছে। পুলিশ তাদের আটক করলেও কিছুক্ষণ পর রহস্যজনক কারণে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com