বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে দু’স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর দুই ছাত্রী।
জানা যায়, উপজেলার গণকিরপাড় চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী দোলন বেগম (১৩) ও পান্না আক্তার (১৩) এর পরিবার বিবাহের দিনক্ষণ ঠিক করে। পান্না আক্তারের বিয়ে আজ শুক্রবার ও দোলন বেগমের বিয়ে আগামী রবিবার ধার্য্য করা হয়। তাদের বিয়েকে কেন্দ্র করে পরিবারে চলছিল উৎসবের আমেজ। এদিকে বাল্য বিবাহের ঘটনাটি ব্র্যাকের পল্লী সমাজ ও চুনারুঘাট মানবাধিকার কাউন্সিলকে অবহিত হলে তাৎক্ষণিক গতকাল বৃহস্পতিবার দুপুরে বামাকার সহ-সভাপতি মোঃ হাছান আলী ও সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরকে অবহিত করলে স্থানীয় চেয়ারম্যানকে বাল্য বিবাহের ঘটনাটি তদন্তপূর্বক বন্ধের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ও আবেদন হাসনাত চৌধুরী সনজু বিকেলে বিয়ে বন্ধ করে দেন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেয়ার জন্য পবিরারের কাছ থেকে অঙ্গীকার নামা নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com