বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহর থেকে পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকা থেকে বিভিন্ন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশ্বব আলীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবির এসআই সুদীপ রায় ও এসআই এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশ্বব আলী মাছুলিয়া এলাকার মশ্বব আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এদিকে মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ মনু মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান জানান- গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ পৌরসভার পশ্চিম মাধবপুর গ্রামের মানদু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মনু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত বাড়ির খাটের নিচে গর্ত করে রাখা ৫২ বোতল ভারতীয় মেগডয়েল মদ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com