মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের দক্ষিণ শ্যামলী থেকে ইয়াবাসহ ২ ব্যক্তি আটক ॥ আটককৃত জুন্নু বললেন-পাওনা টাকা চাইতে গিয়ে পুলিশের সোর্স তাকে ফাঁসিয়ে দিয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শ্যামলী এলাকা থেকে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবেলট ও বিপুল পরিমাণ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আটককৃতরা হল লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান ওই গ্রামের ইমাম হোসেনের পুত্র মাওঃ জুন্নু আহমেদ জীবন (৩৫) ও একই গ্রামের মৃত বাবুল আহমেদের পুত্র কুতুব উদ্দিন (৪০)। ডিবি পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের দক্ষিণ শ্যামলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস যৌন উত্তেজক ইয়াবা ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে মাওলানা জীবন জানান, তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি হরিপুর এলাকার কতিথ সোর্স বাবুল মিয়ার কাছে টাকার পাওনা ছিল। গতকাল ওই সময় তার কাছ থেকে টাকা আনতে গেলে বাবুল তাকে ধরিয়ে দেয় এবং তার কাছে ৮১ হাজার টাকা ছিল বলে সে জানায়। এ ব্যাপারে ডিবির এসআই আব্দুল করিম জানান, ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একটি সুত্র জানায়, কথিত কিছু সোর্স রয়েছে। তারা বিভিন্ন লোকদের কাছ থেকে মামলা ফাঁসানোর কথা বলে ভাল মানুষকে ফাঁসিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com